মালদা

দীর্ঘ দিনধরে ক্যানসারে আক্রান্ত থাকায় অবশেষে দোকানের মধ্যে আত্মহত্যা করলো এক ব্যক্তি

দীর্ঘ দিনধরে ক্যানসারে আক্রান্ত  হয়ে  মানসিক  অবসাদগ্রস্থ হয়ে দোকানের মধ্যে আত্মহত্যা করলো এক ব্যক্তি।  আজ  সকালে মালদা শহরের ডিসিআর মার্কেটে একটি দোরজির দোকানে ঝুলন্ত  মৃত  দেহ উদ্ধার হয়।  মৃতের নাম সানু শেখ(৪৫)। বাড়ী মালদা শহরের বক্ষাটুলি এলাকায়।

জানা গেছে বহু দিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন সানু শেখ।মালদা শহরের ডিসিআর মার্কেটে একটি দোরজির দোকানে সে  কর্মচারীর ছিল।  এদিন সকালেও কাজে যায় সে, দোকানও খোলে।  এরপর সাটার বন্ধো করে দেয়।  বেলা গরালে দোকানের মালিক  দোকান খুললে সানু শেখের ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় সে ।  ঘটনার খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ।মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।